ডেস্কে রোজকার কাজ

বুকিং নেওয়া

অতিথি ফোনে বুক করতে চাইছেন। তারিখ আর রুম বাছুন, অগ্রিম নিন, হোয়াটসঅ্যাপে কনফার্মেশন পাঠান, সব এক জানলায়।

মোটামুটি এক মিনিট ৬টা ধাপ৫টা ধাপ ফ্রন্ট ডেস্ক, ম্যানেজার, অ্যাডমিন আর মালিক

শুরুর আগে: হোটেলের রুম আর ভাড়া দেওয়া থাকতে হবে। মালিক একবার সেটা করে নেন: রুম আর ভাড়া যোগ করা।

১

নতুন বুকিং খুলুন

যেকোনো পাতার উপরে নতুন বুকিং ১ চাপুন।

অথবা Ctrl + K চেপে খোঁজার বাক্সে ২ “বুকিং” লিখে Enter দিন।

হোমের উপরের অংশ: Ctrl K দেওয়া খোঁজার বাক্স আর হলুদ নতুন বুকিং বোতাম১২
২

তারিখ বাছুন

ক্যালেন্ডারে ১ আগে চেক-ইনের তারিখে, তারপর চেক-আউটের তারিখে চাপুন।

প্রতিটা তারিখের নিচের ছোট সংখ্যাটা হলো সেই রাতে কটা রুম খালি। ভর্তি মানে একটাও খালি নেই।

আসার সময় থেকে ২৪ ঘণ্টা থাকবেন? আগে ২৪ ঘণ্টা ২ বাছুন।

নতুন বুকিংয়ের ক্যালেন্ডার, প্রতিটা তারিখে কটা রুম খালি১২
৩

রুম বাছুন

প্রতিটা রুমের ধরনে ১ যতগুলো রুম লাগবে, ততবার + চাপুন। প্রতিটা ধরনের পাশে তার ভাড়া আর থাকার প্রতিটা রাতে কটা রুম খালি, লেখা থাকে।

রুমের ধরনের নিচে বড় রুম থেকে নিজেই ভরে যায়। বেশি লোক এলে বদলে দিন; বাড়তি চার্জ রুমের ধরনে যা ঠিক করা আছে, তাই।

রুম আর অতিথি: প্রতিটা ধরনের ভাড়া আর খালি রুম, আর বড়দের সংখ্যা১
৪

অতিথি আর টাকা

আগে মোবাইল নম্বর লিখুন ১। আগে বুক করে থাকলে নাম নিজেই ভরে যাবে।

ভাড়াগুলো দেখে নিন ২। আপনার রোলে অনুমতি থাকলে তবেই ভাড়া বদলানো যায়; তখন বুকিংয়ে লেখা থাকে “আগে ছিল ₹১,৮০০”।

অগ্রিম আর কীভাবে দিলেন (নগদ, UPI বা ব্যাংক ট্রান্সফার) লিখে বুকিং সেভ করুন ৩ চাপুন, বা Enter।

অতিথি আর টাকা: মোবাইল, নিজে ভরে যাওয়া নাম, প্রতিটা ধরনের ভাড়া আর বুকিং সেভ করুন১২৩
৫

অতিথিকে পাঠান

বুকিং তার নম্বর নিয়ে সেভ হয়ে গেল। হোয়াটসঅ্যাপে পাঠান ১ চাপুন: তারিখ, রুম, মোট, অগ্রিম আর বাকি সহ মেসেজ লেখা হয়ে হোয়াটসঅ্যাপ খুলবে। সেখানে পাঠান চাপুন।

তারপর এখনই রুম ঠিক করতে রুম নম্বর দিন ২, নয়তো পরে দেব।

বুকিং সেভ হলো: মোট, অগ্রিম, বাকি আর হোয়াটসঅ্যাপের মেসেজ১২
৬

রুম নম্বর, এখন বা পরে

আপনা-আপনি ভরুন ১ খালি রুম বেছে দেয়: আগে নিচের ফ্লোর, ছোট নম্বর আগে। বদলাতে চাইলে রুমে চাপুন, তারপর রুম নম্বর সেভ করুন ২।

পরে দেবেন? অতিথি আসার দিন হোম মনে করিয়ে দেবে।

বুকিংয়ের রুম নম্বর: ফ্লোর ধরে রুম, আপনা-আপনি ভরুন আর রুম নম্বর সেভ করুন১২
১

প্লাসে চাপুন

যেকোনো পাতায় নিচের বারের মাঝখানের গোল + ১ চাপুন।

ফোনে হোম, নিচের বারের মাঝখানে গোল প্লাস১
২

তারিখ আর রুম

আগে চেক-ইনের, তারপর চেক-আউটের তারিখে ১ চাপুন। প্রতিটা তারিখের নিচের ছোট সংখ্যাটা সেই রাতে কটা রুম খালি।

তারপর রুম বাছুন ২: ক্যালেন্ডার এক লাইনে গুটিয়ে যায়, রুম উপরে আসে। যে ধরনের রুম লাগবে তাতে + চাপুন, তারপর এগিয়ে যান।

তারিখ ভুল? গোটানো লাইনে চাপলে ক্যালেন্ডার আবার খোলে।

নতুন বুকিং, ২-এর ১ ধাপ: ক্যালেন্ডার আর রুম বাছুন১২
৩

অতিথি আর টাকা

আগে মোবাইল নম্বর লিখুন ১। আগে বুক করে থাকলে নাম নিজেই ভরে যাবে।

ভাড়াগুলো দেখে নিন ২। আপনার রোলে অনুমতি থাকলে তবেই ভাড়া বদলানো যায়; তখন বুকিংয়ে লেখা থাকে “আগে ছিল ₹১,৮০০”।

অগ্রিম আর কীভাবে দিলেন (নগদ, UPI বা ব্যাংক ট্রান্সফার) লিখে বুকিং সেভ করুন ৩ চাপুন।

নতুন বুকিং, ২-এর ২ ধাপ: মোবাইল, নাম, ভাড়া আর বুকিং সেভ করুন১২৩
৪

অতিথিকে পাঠান

বুকিং তার নম্বর নিয়ে সেভ হয়ে গেল। হোয়াটসঅ্যাপে পাঠান ১ চাপুন: তারিখ, রুম, মোট, অগ্রিম আর বাকি সহ মেসেজ লেখা হয়ে হোয়াটসঅ্যাপ খুলবে। সেখানে পাঠান চাপুন।

তারপর এখনই রুম ঠিক করতে রুম নম্বর দিন ২, নয়তো পরে দেব।

ফোনে বুকিং সেভ হলো: রুম নম্বর দিন, হোয়াটসঅ্যাপে পাঠান আর পরে দেব১২
৫

রুম নম্বর, এখন বা পরে

আপনা-আপনি ভরুন ১ খালি রুম বেছে দেয়: আগে নিচের ফ্লোর, ছোট নম্বর আগে। বদলাতে চাইলে রুমে চাপুন, তারপর রুম নম্বর সেভ করুন ২।

পরে দেবেন? অতিথি আসার দিন হোম মনে করিয়ে দেবে।

ফোনে রুম নম্বর: আপনা-আপনি ভরুন, ফ্লোর ধরে রুম আর রুম নম্বর সেভ করুন১২

জেনে রাখুন

এখনই রুম নম্বর লাগে না

কটা রুম লাগবে, সেটা দিয়েই বুকিং। অতিথি আসার আগে যেকোনো সময় নম্বর দিন; সেদিন হোম মনে করিয়ে দেবে।

শেষ রুম কখনো দুবার বিক্রি হয় না

দুটো ডেস্ক একই মুহূর্তে শেষ রুমটা বুক করলে দ্বিতীয়জন দেখবেন রুম ভর্তি।

সিজনের আর এসি ছাড়া ভাড়া

সিজনের রাতে সিজনের ভাড়া নিজেই বসে। হোটেল এসি ছাড়া ভাড়া ঠিক করে রাখলে এসি রুম এসি ছাড়াও বুক করা যায়।

একটা বুকিংয়ে পুরো গ্রুপ

ট্যুর অপারেটরের গ্রুপের মতো নানা ধরনের ১০ বা ২০টা রুম একটা বুকিংয়ে, রুম নম্বর পরে দিলেও চলে।

কিছু আটকালে

তারিখে “ভর্তি” লেখা।

সেই রাতের সব রুম বুক হয়ে গেছে। অন্য তারিখ বাছুন, বা দেখুন কোন তারিখে কটা রুম খালি: “রুম খালি?” কাছাকাছি কোন তারিখে খালি, দেখিয়ে দেবে।

নাম নিজে ভরল না।

এই মোবাইল থেকে আগে বুকিং হয়নি। একবার নাম লিখে দিন; পরের বার নিজেই ভরবে।

ভাড়া বদলাতে পারছি না।

আপনার রোলে বুকিংয়ের সময় ভাড়া বদলানোর অনুমতি নেই। মালিককে বলুন; দেখুন রোল: কে কী পারবেন।

ভুল তারিখে সেভ হয়ে গেছে।

বুকিং পাতা থেকে বুকিংটা খুলে বদলান চাপুন। অতিথি চেক-ইন করে ফেললে থাকা বাড়ান বা চেক-আউট দিয়ে করুন: রুম বদল বা থাকা বাড়ানো।

অতিথি বুকিং বাতিল করলেন।

বুকিং খুলে বাতিল করুন চাপুন, কারণ বাছুন। অগ্রিমের হিসাব থেকে যায়; ফেরত দিন বা রেখে দিন: অগ্রিম ফেরত বা সরানো।

খুঁজে পেলেন না?

হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ফোনেই দেখিয়ে দেব।

হোয়াটসঅ্যাপে সাহায্য